ফোন নাম্বার অনলাইন account এ যুক্ত করলেই ভবিষ্যতে বিপদ
SIM Card Recycling: A Growing Security Risk
আপনার মৃত্যুর পর আপনার সিম কার্ড রিসাইকল করা হয়ে গেলে তখন আপনার ফোন নাম্বার ব্যবহার করে যে কেউ আপনার অনলাইন একাউন্টের পাসওয়ার্ড রিসেট করে একাউন্টের অ্যাকসেস নিতে পারে!! এই বিপদ থেকে বাঁচার জন্য...
3 Oct 20265 min read · 869 words0 likes
৭-১১ নভেম্বর,২০২৫
যতদূর মনে পড়ে, ২০২১ সালে একটা বাংলালিংক সিম কিনি। ঐ নাম্বার ফেসবুকে যুক্ত করতে গিয়ে দেখি এটা অন্য ১ টা Account এ যুক্ত।
অবাক কান্ড! 🤯
আচ্ছা, এরপর ঐ account এর Password রিসেট করলাম phone number দিয়ে। Account এ Login করার পর explore করে দেখি ২০০৯ সালের Account!
😲 এর মানে খুব স্পষ্ট ২০০৯ সালে ঐ সিম অন্য কেউ ব্যবহার করতো যা আমি ২০২১ সালে কিনি।
বিঃদ্রঃ ঐ account এ ২০০৯ সালেরই কিছু activity ছিলো। অর্থাৎ পরে আর ব্যবহার করে নি/inactive account
◑ ◑
😎, লাস্টে ১-টা Special আইডিয়া আছে (Ai থেকে নেয়া না-না-না! )
যাইহোক, এবার আসি মূল কথায়,
আমরা সবাই একাধিক Facebook, Google, ইত্যাদি Account তৈরী করি যেগুলোতে ফোন নাম্বার যুক্ত করে দেই।
এসব account এর মধ্যে যেগুলো ফেইক account বা পার্সনাল content/info ধারণ করে না ঐগুলা নিয়ে ইস্যু নাই। কিন্ত গুরুত্বপূর্ণ info/sensitive info যেগুলোতে থাকে ফেসবুক হোক বা Google Drive কিংবা Google Photos এইগুলোর access অন্যের কাছে যাওয়া অবশ্যই প্রবলেমেটিক!
(নারীদের ফটো থাকতে পারে -> ফ্যামিলি মেম্বারদের... এগুলো অন্যের কাছে যাওয়া Ai world এ ভয়ংকর)
◑ ◑
ওকে, এখন কথা হলো আপনার মৃত্যু যেকোনো সময় হতে পারে, যেকোনো মুহূর্তে কবরে চলে যাবেন। এরপর যদি ফ্যামিলি মেম্বাররা আপনার ঐ সিম ব্যবহার না করে বা ১৪ মাস পর্যন্ত বন্ধ থাকে তাহলে এটা Recycle ♻️ হয়ে যাবে।
১৪ মাস = ৪২০ দিন+
অর্থাৎ এই সিমের মালিকানা বাতিল হবে এবং এই নাম্বারের নতুন সিম তৈরী করা হবে। (ইতিমধ্যে আমার ১ টা সিমের মালিকানা বাতিল হয়ে গেছে)
⚠️ Ok, মালিকানা বাতিল হওয়া মানে তখন অন্য কেউ এই ফোন নাম্বারের সিম কিনবে আর Account তৈরি করার সময় দেখবে Already account existed (যেমন আমি দেখেছিলাম) তখন password reset করে access নিবে আপনার সব Data সে access করবে।
যদি-না, আগে থেকে ঠিকঠাক ভাবে সেট-আপ করা থাকে কিংবা ফ্যামিলির কেউ আপনার মৃত্যুর পর ঐগুলো delete করে বা নিজের কাছে Access রেখে দেয়। যেন অন্য কেউ Access না পায়।
◑ ◑
আপনার মৃত্যুর পর যদি অন্য কেউ ইভেন ফ্যামিলি মেম্বারও Access করে তবু রিস্ক থেকেই যায় যে ফিউচারে কোনোদিন অন্য কেউ Access করতে পারে।
এই পর্যন্ত পড়ার পর যদি মনে হয় আরেহ আমার Account মৃত্যুর পর অন্য কেউ access নিলে আমার সমস্যা কি, এইটা নিয়ে আবার চিন্তা করতে হয় তাহলে আপনার চিন্তার কিছু নাই। আর পড়ারও দরকার নাই।
◑ ◑
আর, যদি এটা চিন্তার বিষয় মনে করেন যে, আমি চাই না আমার কোনো Data আমার মৃত্যুর পর অন্য কেউ Access করুক। তাহলে আগে থেকে Setup করে রাখুন সব (Facebook, Google ইত্যাদি) যেন মৃত্যুর পর আপনার ভার্চুয়াল Empire এ কেউ Enter না করতে পারে। এইটা Essential task কারণ মৃত্যু যেকোনো সময় চলে আসবে। Delay করলে .....বিপদ...!
☠️ একটা ইন্টারেস্টিং ট্রিক: Google account থেকে নাম্বার রিমুভ করে, 2-factor on করে, Backup code Download করে সেগুলো ভার্চুয়াল + রিয়েল ওয়ার্ল্ড এ সেইফ জায়গায় সেইফভাবে একাধিক কপি সংরক্ষণ করে রাখা!
যাইহোক, হটাৎ ঐ সিম কেনা, existing account পাওয়া মনে পড়ে গেলো আর রিসেন্টলি এই বিষয় নিয়েই Explore করতেছিলাম। ২ টা বিষয় পারফেক্টলি ম্যাচিং হয়ে গেলো এবং বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হইলো তাই শেয়ার করে দিলাম যদি কেউ উপকৃত হয়।
🔥 এই পর্যন্ত লিখার অনেক্ষণ পর নিচের আইডিয়া টা আসলো 👇
আইডিয়া হলো সব Google account থেকে সব নাম্বার সরিয়ে, ১ টা কে প্রাইমারি হিসেবে ধরে বাকি সবগুলোর রিকভারি মেইল হিসেবে প্রাইমারী টা সেট করে দিলে বাকি গুলো access নেয়া যাবে এইটা ব্যবহার করে।
আর প্রাইমারি account এ ২ ফেক্টর চালু করে (অবশ্যই ফোন নাম্বার ছাড়া)
১। Backup code গুলো Download করবো ২। এগুলোকে Symmetric encryption এর মাধ্যমে Encrypt করবো ৩। তারপর Base64 এ কনভার্ট করব ৪। এখন Base64 string কে Qr code এর ভেতর ভরে দেবো। অর্থাৎ Qr code তৈরি করবো। ৫। এই “Qr Code” যেখানে ইচ্ছা Store করে রাখবো। ফ্যামিলি মেম্বার, ট্রাস্টেড ফ্রেন্ডসদেরকে মেসেজ দিয়ে পাঠিয়ে রাখতে পারবো, কোথাও (Drive/Mega তে) Upload করে URL টা শর্ট করে মুখস্থ রাখা বা লিখে রাখা অথবা Mega account এ login করে Access নেয়া, Encrypted text টা প্রিন্ট করে বই এর ভেতরে রাখা ইত্যাদি প্রক্রিয়ায় সংরক্ষণ করে রাখা যাবে।
এতে করে “ফোন হারিয়ে গেলে/চুর নিয়ে গেলে” নতুন ফোনে কিংবা নতুন লোকেশন থেকে Account এ login করার সময় Backup code দিয়ে লগিন করা যাবে। যা Qr code scan করে রিভার্স প্রক্রিয়ায় পাওয়া যাবে। আর ফোন নাম্বার অন্যের হাতে গেলেও রিসেট করতে পারবে না।
--> Symmetric encryption হচ্ছে ঐ পদ্ধতি যার মাধ্যমে ১ টা Key/Password দিয়ে কোনো Data encrypt/লুকানো হয়। পরে এটা পড়তে হলে বা Decrypt করতে হলে ঐ সেইম key লাগবে যা শুধু আপনার ব্রেইনে Store থাকবে।
Qr code অন্য কারো কাছে থাকলেও কিছু করতে পারবে না যদি ঐ সিক্রেট কি 🔑 না জানে। শুধু base64 string (হাবিজাবি লিখা) পাবে Decode করলে আবার হাবিজাবি লিখা পাবে। ব্রেইন তো আর হ্যাক হবে না 😄 এইটা হলে আপনি শেষ। আর Password ভালোভাবে মুখস্থ না রাখতে পারলেও আপনি শেষ।
🎉 এই আইডিয়া আসার পর Ai দিয়ে এই পুরো কাজটা সহজে করার জন্য ১ টা website তৈরি করে নিছি। যেখানে encrypt করা যাবে যে কোনো লিখা ১ টা কি দিয়ে। তারপর Automatically Qr Code তৈরি হবে download করা যাবে।
Decrypt করতে চাইলে Qr code upload দিয়ে ঐ সেইম কি দিয়ে আবার Original তথ্য/লিখা/backup code পাওয়া যাবে।
🔗 Try করে স্বাদ নিতে পারেন, Link: https://crypto-qrcode-locker.vercel.app/
🔖 সার সংক্ষেপঃ মৃত্যুর পর ফোন নাম্বারের Access অন্য কারো কাছে গেলেও যেন কোনো Account বা Data অজানা কেউ Access না করতে পারে।
- পড়ার জন্য ধন্যবাদ।